নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) গভীর রাত্রে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি রাজশাহীর সাদিপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৪৫) । টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩- এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবারাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবনা বাইপাস ইন্ট্রাকো সিএনজি পাম্পের সামনে থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৫ হাজার ৮০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
