নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরার নির্দেশে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার কাকড়াজান ইউনিয়নের মোন্তাজ নগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারের (১৩) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে আয়েশা জান্নাত তাহেরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের তারিকুল ইসলাম বিদ্যুতের সহযোগিতায় ওই বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা বলেন, ‘ছাত্রীর বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
