এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে বাসচাপায় রাকিব(১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মত্যু হয়েছে। ৭ নভেম্বর সোমবার সন্ধায় সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাকিব উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের তুলা মিয়ার ছেলে এবং বড়চওনা কুতুবপুর কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে রাকিব ও তার সহপাঠীকে নিয়ে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রাকিবের সহপাঠীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।