শুক্রবার, জুন ১৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে লঞ্চ ঘাঁটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সখীপুরে লঞ্চ ঘাঁটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে লঞ্চ ঘাঁটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টায় বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন লঞ্চ ঘাঁটপাড় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লঞ্চ মালিক রাসেল আহমেদ, স্থানীয় ঈদগ্রাহ মাঠ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হাই, ব্যবসায়ী চাঁন মাহমুদ, সবুজ মিয়া প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবুর নেতৃত্বে করোনাকালীন সময়ে ওই ঘাটে আসা যাত্রী ও মালবাহী লঞ্চ (ইঞ্জিন চালীত নৌকা) থেকে অন্যায়ভাবে রশিদ বিহীন ভর্তি ফি বাবদ ১ হাজার করে টাকা এবং প্রতিদিনই নির্দিষ্টহারে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ করেন। তারা অভিলম্ভে চাঁদাবাজি বন্ধ করতে স্থানীয় প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular