সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিধবা ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

সখীপুরে বিধবা ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সখীপুরে এক বিধবার জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের সদস্যরা।

আজ উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের বিধবা রহিমা খাতুনের ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের সদস্যরা।

সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আল মামুন সহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধান কাটায় অংশ নেয়া এক ছাত্রলীগ  সদস্য জানান, সকালে রোজা রেখে ১৫-২০ জনের একটি দল ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে অসহায় কৃষকদের জমির ধান বিনা খরচে ছাত্রলীগের সদস্যরা বাড়ি পৌঁছে দিবেন। পাশাপাশি আমাদের এ কার্যক্রম ধান কাটা শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এসময় জমির মালিক বিধবা রহিমা খাতুন জানান আর্থিক সংকটে জমির পাকা ধান কাটা নিয়ে সন্দিহান ছিলাম, ছাত্রলীগের ভাইদের উপকাররের কথা কোনদিব ভুলমু না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular