এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন সময় দায়ের করা জিআর ও সিআর মামলায় ওয়ারেন্টভূক্ত নারীসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার ঘেচুয়া,শোলাপ্রতিমা ও যাদবপুর টানপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ঘেচুয়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৪০), তার ছেলে সাগর মিয়া (২০) একই গ্রামের মজিবর রহমানের স্ত্রী সুফিয়া বেগম (৩৬) এবং মজনু মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার (৩০)। প্রতিমাবংকী গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে মো. আকবর আলী (৩৫), তার ছেলে রোকন আহমেদ (২৫) এবং রোকনের স্ত্রী সাজিদা বেগম (২০)। যাদবপুর টানপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সেলিম মিয়া (৫৬), তার ছেলে ফালন মিয়া (৩৫),একই গ্রামের রাইজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪০)।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত নারীসহ ১০ আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
