সখীপুরে মায়ের শাবলের আঘাতে আহত মাদকাসক্ত ছেলের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মায়ের শাবলের আঘাতে গুরুতর আহত মাদকাসক্ত ছেলে জুয়েল রানার (২৪) মৃত্যু হয়েছে। গত ১১ অক্টোবর সকালে মাদকাসক্ত ওই ছেলের হাত থেকে নিজেকে বাঁচাতে ঘরে থাকা লোহার শাবল দিয়ে ছেলে জুয়েলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে জুয়েলের মৃত্যু হয়।
প্রসঙ্গত: সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে জুয়েল রানা (২৪) দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য সে এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াতো। নেশার টাকা না পেয়ে মাকেও মেরেছে বহুবার। অতিষ্ঠ হয়ে বছর খানেক আগে মা জামিরণ নেছা পুলিশের হাতে তুলে দিয়েছিল জুয়েলকে। তিন মাস জেল খেটে বেরিয়ে আসে জুয়েল। শুরু হয় জুয়েলের ভয়ানক তান্ডব। ১১ অক্টোবর বুধবার সকাল ৭ টায় ঘুম থেকে ওঠেই টাকার দাবিতে ছেলে জুয়েল রানা মায়ের প্রতি চড়াও হয়। নিজেকে বাঁচাতে ঘরে থাকা লোহার শাবল দিয়ে ছেলে জুয়েলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর