সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মূল্যের অতিরিক্তদামে লবন বিক্রি করায় শাবাস খান নামের এক মুদির দোকানদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ভোক্তাধিকার আইনে এ জরিমানা করেন। শাবাস খান সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার হাজী আবদুর রহমানের ছেলে এবং পৌরশহরের রেনাজ সিনেমা হল রোডের মুদির দোকানদার।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।
