সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাছির উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাছির  উদ্দিন উপজেলার প্রতিমা বংকী গ্রামের সাদেক আলীর ছেলে এবং সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার এ অকাল মৃত্যুতে তার পরিবার , নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীল মাঝে  শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায় , বৃহস্পতিবার সন্ধ্যায় নাসির তার  মোটরসাইকেল নিয়ে সখীপুর থেকে  নিজ বাড়ি যাচ্ছিল। ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় মুরগি বহনকারী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সখীপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পরে অবস্থার অবনতি হলে  ওই রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সে মারা যায়।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর