এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে রাতের আধাঁরে বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক ধান কাটার শ্রমিকদের মাঝে খাবার পৌঁছে দিলেন ওসি আমির হোসেন। শনিবার রাত ৯টা থেকে উপজেলা পরিষদ ও মোখতার ফোয়ারা চত্বর এলাকা ঘুরে ঘুরে শ্রমিকদের মাঝে রাতের খাবার হিসেবে খিঁচুরি বিতরণ করা হয়। এই সময় ওসি (তদন্ত) লুৎফুল কবির, সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান, এসআই ফয়সাল আহম্মেদ বিতরণে অংশ নেন।
জানা যায়, প্রতি বছরের মতো দেশের বিভিন্ন উপজেলা থেকে সখীপুরে ধান কাটার কাজ করতে আসেন শ্রমিকরা। একদিকে করোনাভাইরাসের ভয় অন্যদিকে বৃষ্টি। কাজ না পেয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে রাত কাটাচ্ছিলেন তারা। সংবাদ পেয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আমির হোসেন ফোর্স নিয়ে ওইসব অনাহারী দিনমজুরদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।
ওসি আমির হোসেন বলেন, কাজের জন্য আসা ‘দুস্থ শ্রমজীবি মানুষ পৌর শহরের বিভিন্ন জায়গায় না খেয়ে বসে ছিলেন। সংবাদ শুনে জরুরী ভিত্তিতে তাদের জন্য খিচুরী পাক করে বিতরণ করা হয়।
