মঙ্গলবার, মে ৫, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত

সখীপুরে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলের সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ শেখ হাসিনা পরিষদ এ   উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমান হান্নান, বাংলাদেশ শেখ হাসিনা পরিষদ সখীপুর শাখার সভাপতি প্রভাষক এমএইচ ওয়ারেছ, সাধারণ সম্পাদক অন্তর আহমেদ, শহর যুবলীগ নেতা আতিকুর রহমান দুলালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। তখন নিষ্পাপ শিশু রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular