সখীপুরে সভাপতি সম্বোধন না করায় ইমামকে মারধর থানায় অভিযোগ

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার প্রতিমাবংকী জনতা বাজার মসজিদ কমিটির দুইপক্ষের দ্বন্দ্বে ইমাম শাহজাহান মিয়াকে (৪০) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একপক্ষের সভাপতি অপর পক্ষের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ আমলে নিয়ে আদালত বিষয়টি সখীপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, ইমাম হাফেজ মো. শাহজাহান মিয়া দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন। সম্প্রতি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র দুইপক্ষ দ্বন্দ্বে লিপ্ত হয়। দুইপক্ষই তাদের কমিটি বাস্তবায়নে জুমআর নামাজের আগে নিজেদের পক্ষের প্রধানকে সভাপতি হিসেবে ঘোষণা করতে ইমামকে চাপ দেয়। এ দ্বন্দ্বের জের ধরেই গত ৯ সেপ্টেম্বর একপক্ষের সভাপতি লেবু মিয়া (৫৫) ইমাম শাহজাহান মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল, ঘুষিসহ বেধড়ক মারপিট করেন। পরে অপরপক্ষের সভাপতি শফিকুল ইসলাম বাদি হয়ে লেবু মিয়া ও তার কমিটির সাধারণ সম্পাদক মফিজ মিয়ার (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গত শুক্রবারও এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একপক্ষের সভাপতি অভিযুক্ত লেবু মিয়া বলেন, ‘আমি ইমামকে মারধর করিনি ওই ইমামই আমার ওপর হামলা করেছিল। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তবে মাসয়ালা কম জানায় ওই ইমামকে বাদ দিয়ে অন্য ইমাম নিয়োগ দিতে বলেছিলাম।’

মারধরের শিকার হাফেজ শাহজাহান আলী বলেন, ‘দুইপক্ষের দ্বন্দ্বের কারণে আমি লাঞ্ছিত হয়েছি। দ্বন্দ্বের কারণে আমাকে অন্যত্র যেতেও বাধা দেওয়া হচ্ছে।’

সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী বলেন, বিষয়টি মিমাংসার জন্যে দুইপক্ষকে থানায় বসা হয়েছিল। তারা সমঝোতায় যাবে বলে কথা দিয়েছে। সম্প্রতি আবার কিছু হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর