Homeঅপরাধসখীপুরে সিএনজি নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি

সখীপুরে সিএনজি নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি

নিজস্ব  প্রতিনিধি:
সখীপুরে এক রাতে দুটি বাড়ি থেকে সিএনজি, নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

রবিবার(১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকার আবু তালেবের উপার্জনের একমাত্র সম্বল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায় চোরচক্র।

গাড়ির মালিক আবু তালেব জানান, প্রতিদিনের মতো গাড়ি উঠানে রেখে রাতে ঘুমিয়ে পড়েন।

আনুমানিক রাত ২ টার দিকে বাইরে মানুষের আনাগোনা পেয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন তিনি। বাইরে দরজার শিকল লাগানো থাকায় কয়েক মিনিট বিলম্ব হয় তার। কিন্তু যতক্ষণে বের হয়েছেন ততক্ষণে চোরচক্রটি তার গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
এদিকে একই ওয়ার্ডের মোতালেব হোসের বাড়িতে চেতনানাশক স্প্রে করে নগদ ৫ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক মোতালেব হোসেন জানান রাত আনুমানিক দেড় টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল থেকেই আমার শরীরটা অনেক দুর্বল থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাই ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। ঘটনার পর থেকে বাড়ির প্রায় সকল সদস্যই অসুস্থ হয়ে পড়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ইদানীং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চুরি প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, চুরির বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

RELATED ARTICLES

Most Popular