সখীপুরে সিঙ্গাপুর ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৮ মার্চ) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম। তিনি কাকরাজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক বদিউজ্জামান জানান, গত (৭ মার্চ) উপজেলার কাকরাজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের হামিদুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে আসেন।

এরপর তার সাথে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার (১৮ মার্চ) সকালে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর