নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিউজ টাঙ্গাইলের সম্পাদকের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধের দুইদিন পর দশম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তারকে (১৫) লুকিয়ে নথখোলা এলাকার এক প্রবাসীর সঙ্গে বাল্যবিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ বাল্যবিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে গত রবিবার ওই বাল্যবিয়ে অনুষ্ঠিত হওয়ার সময় নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু ও স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়ার হস্তক্ষেপে বিয়ের আনুষ্ঠানিকতা পণ্ড হয়ে যায়।সোনিয়া স্থানীয় নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া এ বাল্যবিয়ে হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিয়ে হওয়ার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ বাল্যবিয়ে হওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম সোনিয়ার অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
