শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে স্ত্রী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সখীপুরে স্ত্রী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বামী ওসমান আলী। একই সাথে এজহারে হত্যা মামলা সংযুক্ত করা এবং এজহারভূক্ত সকল আসামীদের জামিন বাতিলের দাবি করা হয়। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,ওসমান আলী ও এ মামলার বাদি পক্ষের আইনজীবী এরশাদ আলী।

বক্তব্য ওসমান আলী বলেন, গত ২৮ নভেম্বর প্রথম স্ত্রী শাজেদা বেগম ও প্রথম পুত্র সোহেল রানা ওরফে শাজাহান, কন্যা আছমা বেগম মিলে আমার দ্বিতীয় স্ত্রী রেখা বেগমকে নির্মমভাবে মারধর করে। পরে এ ঘটনায় আমি মামলা দায়ের করি।

এ ঘটনায় প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ জানুয়ারি ২০১৮ সালে তার মৃত্যু হয়। আমি লাশ ময়নাতদন্তের জন্য আবেদন করি, পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় ময়নাতদন্তের রির্পোটে ‘ভিকটিমের আঘাত জনিত কারণে মাংসপেশিতে পচন ধরায় রক্ষে বিষক্রিয়া সৃষ্টি হওয়ায় ভিকটিম ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয় বলে উল্লেখ করা হয়।’

তিনি আরো বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার আগে আমি একটি অভিযোগ দিয়েছিলাম, সেটিকে মামলা হিসেব গ্রহণ করা হয়। কিন্তু মামলায় হত্যার বিষয়টি উল্লেখ নেই। আমি হত্যার বিষয়টি সংযুক্ত করার দাবি করছি। মামলা দায়েরের পর এজহারভূক্ত সকল আসামীরা আদালত থেকে জামিন নেয়। কিন্তু এখন বর্তমানে আমি সকল আসামীদের জামিন আবেদন বাতিলের দাবি করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular