সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ  টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওয়াসিম (৫) নামের এক শিশুর  মর্মান্তিক মৃত্যু হয়েছে।  আজ সোমবার সকালে বড়চওনা-ধইন্যাজানি সড়কের বাঘেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াসিম ওই এলাকার প্রবাসী আব্দুস সবুর মিয়ার ছেলে। তার এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর  মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান বলেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 জানা যায়,  সোমবার সকালে ওয়াসিম বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলতে যায়। এক পর্যায়ে  বড়চওনা-ধইন্যাজানি সড়ক পারাপার হতে গেলে একটি অটোভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে  অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেওয়ার পথে  মৃত্যু হয়।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর