Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে হতদরিদ্রদের মাঝে বঙ্গবন্ধু ছাত্রযুব সংঘের টাকা বিতরণ

সখীপুরে হতদরিদ্রদের মাঝে বঙ্গবন্ধু ছাত্রযুব সংঘের টাকা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সখীপুরে বঙ্গবন্ধু ছাত্রযুব সংঘের আয়োজনে হতদরিদ্রদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার রাতে সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের এসডিএস মোড়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি শিব কৃষ্ণ মোহন্ত কোচের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ।

বক্তব্য রাখেন ইউ সি সি এ লি: এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, গজারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আমিনুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সম্পাদক মোরশেদ মজনু, সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক অনিক সিকদার, সুন্দর মোহন কোচসহ দুইশতাধিক লোক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular