নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে নলুয়া সাওতুল কুরআন নূরানী ও হিফয মাদসার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও কুরআনে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদরাসা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে, সাবেক শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সরকারি মুজিব কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আসাদুজ্জামান মিয়া,বিআরডিবি ভাইস চেয়ারম্যান নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা আবদুল মালেক মিয়া,ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মুহাম্মদ মনির, নলুয়া সাওতুল কুরআন নূরানী ও হিফয মাদসার পরিচালক মাওলানা শরীফুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সখীপুরে হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ
RELATED ARTICLES
