শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

সখীপুরে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ছয় বছর বয়সী এক মেয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সোহাগ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বড়চওনা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

শনিবার সকালে শিশুটির বাবা সখীপুর থানায় অভিযোগ করলে বিকেলেই পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করে। নিপীড়নের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্লে গ্রুপের ছাত্রী।

জানা যায়, বখাটে সোহাগ মোবাইলে গেমস্ দেখানোর কথা বলে ওই শিশুকে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায় এবং এসব কাউকে বললে পানিতে ডুবিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়।

শিশুটি বাড়ি ফিরে এসে তার মা-বাবাকে ঘটনার বর্ণনা দেয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, অভিযোগ পেয়েই বখাটে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular