শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ৯ টি বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সখীপুরে ৯ টি বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে ওইসব বিদ্যালয়ে উপস্থিত থেকে তিনি এ কাজের উদ্বোধন করেন।

যেসব বিদ্যালয়গুলোর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে তা হলো- মহানন্দনপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ২য় তলা, মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা, দাড়িপাকা উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমূখী ২য় তলা, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২য় তলা, কালিয়া ঘোনার চালা উচ্চ বিদ্যালয়ে ২য় তলা, উদয়ন উচ্চ বিদ্যালয়ে ৪র্থ তলা, বাসারচালা উচ্চ বিদ্যালয়ে ৪র্থ তলা, কে.জি.কে উচ্চ বিদ্যালয়ে উর্ধ্বমূখী ২য় তলা এবং আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ে ২য় তলার একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, আজহারুল ইসলাম মেম্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান, বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদুৎ, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular