Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর উপজেলা বর্মন ছাত্র পরিষদের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ

সখীপুর উপজেলা বর্মন ছাত্র পরিষদের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে বর্মন ছাত্র পরিষদের উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার শতাধিক আদিবাসী দরিদ্র পরিবারের মাঝে তাঁরা এ সহায়তা দেন।

উপজেলা বর্মন ছাত্র পরিষদের সভাপতি কৃষ্ণ কান্ত বর্মণ বলেন, উপজেলার আটটি ইউনিয়নেই আমাদের সম্প্রদায়ের প্রচুর লোকজন রয়েছে। যাদের বেশিরভাগই দরিদ্র শ্রেণির। আমরা আমাদের সম্প্রদায়ের দরিদ্রদের সহায়তা দেওয়ার পাশাপাশি অন্যধর্মের দরিদ্রলোকদেরও সহায়তা দিয়েছি। গত এক সপ্তাহ ধরে উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে দরিদ্রদের হাতে ওইসব সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এসব সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবীন্দ্র বর্মন, ডা. আশিস বর্মন, উপজেলা বর্মন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত বর্মণ। এছাড়াও হিরেন্দ্র বর্মণ, মানিক বর্মন, অসিম বর্মন, সুজিত বর্মন প্রমুখ। তাঁরা সব সময় আমাদের পাশে থেকে আমাদের এ সংগঠনকে নানাভাবে সহায়তা করছেন।

RELATED ARTICLES

Most Popular