শুক্রবার, মে ১, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুর থানা পুলিশকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা

সখীপুর থানা পুলিশকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা

এম সাইফুল ইসলাম শাফলুঃ ভিপি নূরের গণঅধিকার পরিষদ সখীপুর শাখার উদ্যোগে ভয়ভীতি পেরিয়ে কাজে যোগদান করায় থানা পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমানসহ থানায় কর্মরত সকল এসআই, এএসআই ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সখীপুর শাখার আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনিসুল হক, সদস্য সচিব আবদুর রহিম মিয়া,ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আদনান হোসেন, পৌর শাখার আহবায়ক মোঃ বাপ্পিসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular