সখীপু‌রে ইয়াবাব‌ড়িসহ মাদক কারবা‌রি তুষার গ্রেফতার

‌নিজস্ব প্র‌তি‌নিধি: টাঙ্গাইলের সখীপুরে মাদক কারবা‌রি কামরুজ্জামান তুষার‌কে এক’শ ৪০ পিস ইয়াবাব‌ড়িসহ গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

র‌বিবার রাতে উপ‌জেলার লাঙ্গু‌লিয়া গ্রাম থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রে থানা পু‌লিশ। তুষার ওই গ্রা‌মের সবুর মিয়ার ছে‌লে। এ ব্যাপা‌রে মাদক আই‌নে সখীপুর থানায় মামলা হ‌য়ে‌ছে। সোমবার তা‌কে আদাল‌তের মা‌ধ্য‌মে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-প‌রিদর্শক জা‌হিদুল ইসলাম ব‌লেন, তুষার দীর্ঘদীন ধ‌রে মাদকের কারবার ক‌রে আস‌ছে। সে চি‌হ্নিত মাদক কারবা‌রি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর