শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীসাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মামলার রায়ের বিরুদ্ধে আপিল

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মামলার রায়ের বিরুদ্ধে আপিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মাগুরায় দায়েরকৃত মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর বেসকুর খালাস রায়ের বিরুদ্ধে সোমবার (৩০ সেপ্টেম্বর) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছেন বাদী সৈয়দ রফিকুল ইসলাম তুষার।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল সাংবাদিকদের জানান, মামলাটি দায়েরের পর আদালত লতিফ সিদ্দিকীকে স্বশরীরে মাগুরা আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী কখনো আদালতে হাজির হননি। সে কারণে মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় গত (৫ আগস্ট) বাদিপক্ষের সাক্ষ্য সমাপ্ত করে গত (৭ আগস্ট) যুক্তিতর্ক শুনানী শেষে একতরফা রায়ের জন্য অপেক্ষমান থাকে।

গত (১১ সেপ্টেম্বর) মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারিক হাকিম মাহবুবা শারমীন আসামির অনুপস্থিতে বেসকুর খালাস প্রদানের রায় দেন। বাদি এ রায়ে সংক্ষুব্ধ হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছেন। বিজ্ঞ বিচারক কামরুল হাসান আপিল গ্রহণ করে আগামী (১৭ নভেম্বর) আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের (১৬ অক্টোবর) মাগুরা সদরের বগিয়া গ্রামের বাসিন্দা সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ মামলাটি করেন।

মামলায় বাদি অভিযোগ করেন, বিগত ২০১৪ সালের (২৮ সেপ্টেম্বর) আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ (সাঃ), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন। যা ইসলাম ধর্মের অনুসারিদের জন্য চরম আঘাত। এ কারণে তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular