শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeজাতীয়সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ ১০টির বেশি আসন পাবে না :কাদের সিদ্দিকী

সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ ১০টির বেশি আসন পাবে না :কাদের সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টির বেশি আসন পাবে না। যে ব্যাক্তি বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর ঘোষণা দেয়, এই আওয়ামী লীগ তাকেই মন্ত্রী পরিষদ সদস্য করেছে। বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর না, এ নৌকা বঙ্গবন্ধুর না। এ নৌকা মতিয়ার, এ নৌকা মুক্তিযোদ্ধাদের খুনি ইনুর। দেশে নির্বাচন হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। বর্তমানে আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো- এই নীতি চলছে। মানুষ নিজের ইচ্ছামত সিল মারতে পারছে না। জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ এক হাজার বছর ক্ষমতায় থাকুক, কিন্তু ভোট ছাড়া এক দিনও ক্ষমতায় থাকতে দেয়া হবে না।

তিনি রোববার বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে কোনো জোটে যাবার চিন্তা আমার নাই। আমার জীবনে কোনো প্রেম ছিল না। বঙ্গবন্ধুই আমার প্রেম, দেশই আমার প্রেম। বর্তমানে দেশের সবাই আওয়ামীলীগ। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর আমি ছাড়া কোনো আওয়ামী লীগ তার পাশে ছিল না।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট বিষয়ে তিনি বলেন, ১০ বছর ধরে আমি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। বর্তমানে একটি ঐক্যের প্লাটফর্ম তৈরী হলেও নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাক, না তা থাকবে না। তাই বাপ-বেটা-শ্বশুরকে বের করে দিয়েছে।

তিনি বলেন, দেশ এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। চার হাজার কোটি টাকা লুটপাট হওয়ার পর অর্থমন্ত্রী বলেন এ টাকা এমন কিছুই না। অথচ মাত্র ১০ হাজার টাকার জন্য খেটে খাওয়া মানুষের কোমড়ে দড়ি বেঁধে জেলে নিয়ে যাওয়া হয়।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলে তার নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই। তবে কোনো জোটে থেকে নির্বাচন করবেন নাকি এককভাবে করবেন তা সময় বলে দেবে জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular