বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা“সোনার তরী” সংগঠনের উদ্যোগে দ্বিতীয় ধাপে ধনবাড়ীতে ঈদ উপহার বিতরণ

“সোনার তরী” সংগঠনের উদ্যোগে দ্বিতীয় ধাপে ধনবাড়ীতে ঈদ উপহার বিতরণ

মোঃ নূর-নবী শেখ, ধনবাড়ীঃ-

ঈদের আনন্দকে সাবার মাঝে ভাগ করে নিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার খাসপাড়া এবং কয়াপাড়ায় অসহায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে “সোনার তরী” ধনবাড়ী খাসপাড়া শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন মীমা’র পরিচালক নাসরিন সুলতানা, “সোনার তরী” সংগঠন এর আহবায়ক সবুজ মিয়া, যুগ্মআহবায়ক আল-আমিন,যুগ্ম আহব্বায়ক সাংবাদিক নূর-নবী শেখ, কার্যকরী সদস্য শেখ আসিফ আদনান মিম প্রমুখ ।

এছাড়াও ঈদ সামগ্রী বিতরণ কলে উপস্থিত ছিলেন, “সোনার তরী” খাসপাড়া শাখার প্রতিনিধি শেখ আসিফ আদনান মিম,সুমন,হাসেম, ইমন, রুহুলামিন, সাব্বির,রাতুল প্রমুখ।

“সোনার তরী” সংগঠন এর আহবায়ক সবুজ মিয়া বলেন ” ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ধনবাড়ী উপজেলার প্রতিটি গ্রামে ঈদের আনন্দকে সাবার মাঝে, ভাগ করে নিতে আমাদের সোনার তরী সংগঠন এর এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যহত রয়েছে। আজ কয়াপাড়া খাসপাড়ার অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে আপনারা সচেতন হোন। ঈদের আনন্দ উপভোগ করেন নিজের বাসায় নিজের পরিবারের সাথে বাহিরে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন ।

“সোনার তরী” ধনবাড়ী খাসপাড়ার প্রতিনিধি শেখ আসিফ আদনান মিম বলেন, নিজ এলাকায় নিজের মানুষদের পাশে দাড়াতে পেরে অনেক ভাল লাগছে। সমাজের বিত্তশালীরা আপনারা এগিয়ে আসুন পাশে দাড়ান এসব অসহায় মানুষদের। স্বেচ্ছাসেবী সংগঠন “সোনার তরী” ধনবাড়ী খাসপাড়া শাখা কাজ করে যাবে সমাজের অসহায় মানুষদের জন্য। শিক্ষা এবং স্বাস্থ্য দিকে আমরা বেশী গুরুত্ব দিচ্ছি “।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular