নিজস্ব প্রতিনিধি: ঈদ উল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর উদ্যোগে টাঙ্গাইল-০৮ বাসাইল ও সখীপুরে ঈদ শুভেচ্ছাস্বরূপ পাঁচ শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার শনিবার দিনব্যাপী হামিদপুর, শ্রীপুর, গজারিয়া ও বাসাইল জাতীয় পার্টির উপজেলা শাখা অফিস থেকে কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের অংশ নেন।
এসময় আপন সখীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, শফিকুল ইসলাম, ফরমান আলী মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায়দের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের নির্দেশে আমি শুরু থেকেই লিফলেট বিতরণ প্রচার-প্রচারণা ও বিভিন্ন সময়ে দুস্থ অসহায়দের পাশে থাকতে চেষ্টা করেছি।
