গাজীপুরে পাবিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত জোনাকি আক্তার (২১) সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার সুরিগাও এলাকার রাকিব আলীর মেয়ে। তিনি গাজীপুরে একটি পোশোক কারখানার চাকুরী করেন এবং তারগাছ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
গাজীপুর মেট্টো গাছা থানার এসআই মো: নাজির উদ জাামান ও স্থানীয়রা জানান, স্বামী সুজন (২৮) রড় মিস্ত্রির কাজ করেন। গত তিনবছর আগে সুজন ও জোনাকির বিয়ে হয়। গ্রামের বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে এ কথা সুজন গোপন রেখে জোনাকিকে বিয়ে করে। জোনাকি বিষয়টি জানার পর এ নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল।
এদিকে জোনাকি বাবা-মা ভাড়া বাসায় জোনাকির সঙ্গে বসবাস করেন। মাঝে মধ্যে সুজন এ বাসায় আসত। শুক্রবার বিকেলে সুজন জোনাকির ভাড়া বাসায় যায়। এক পর্যায়ে রাত ৮ টার দিকে তারা (জোনাকি-সুজন) ভাড়া বাসার ছাদে যায়। ছাদ থেকে চিৎকারের শব্দ পেয়ে বাড়ির অন্যান্য লোকজন ছাদে গিয়ে জোনাকিকে গলাকাটা অবস্থায় দেখতে পায়।
এ সময় সুজনকে পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্যাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোনাকিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামী সুজন পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। তাকে আটকে অভিযন চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।