রবিবার, মে ৩, ২০২৬
Homeবিনোদনস্ত্রীর কথা মনে করে কেঁদে ফেললেন অভিনেতা সিদ্দিক

স্ত্রীর কথা মনে করে কেঁদে ফেললেন অভিনেতা সিদ্দিক

  • বিনোদন ডেস্ক : ২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালে তারা আরশ হোসেন নামে এক পুত্রের বাবা-মা হন। সম্প্রতি অভিনেতা সিদ্দিকুর রহমান-মারিয়া মিম দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়।

সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তাকে ছেড়ে দেন মিম। সিদ্দিকও গণমাধ্যমের কাছে তুলে ধরছেন তার নিজের বক্তব্য। মিমের অভিযোগ সিদ্দিক তাকে অভিনয় করতে বাধা দেয়। আর তার ইচ্ছা অভিনয়ে নিয়মিত হওয়া।

অন্যদিকে সিদ্দিকের কথা, সন্তান মানুষ করার জন্য মায়ের প্রয়োজনীয়তা অনেক। তাছাড়া আমার পরিবারে কোন অভাব নেই। তাই তাকে অভিনয় করতে দিব না। এরপরই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তান এখন থাকে সিদ্দিকের কাছেই।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন সিদ্দিক। সেখানেই এই প্রসঙ্গ উঠলে সিদ্দিক বলেন, আমি চাইলেই এখন বিয়ে করতে পারি। বিয়ে করলে সুন্দীর বউও হয়তো পাওয়া যাবে! আমার প্রাক্তন স্ত্রী মিমও চাইলেই বিয়ে করতে পারে। ভালো ছেলেও হয়তো পাবে সে। কিন্তু আমার ছেলেটা তার মাকে আর পাবে না। ছেলেটার জন্যই কষ্ট হয়। দোয়া করবেন ওকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি।’ কথাটি বলেই কেঁদে ফেলেন সিদ্দিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular