Homeদেশের খবরহাটহাজারী কলেজ অর্নাস পরিবারের ইফতার বিতরণ

হাটহাজারী কলেজ অর্নাস পরিবারের ইফতার বিতরণ

মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে: দেশের এই ক্রান্তিলগ্নে যারা জীবনের বাজি রেখে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ ও সম্মান জানাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ অর্নাস পরিবারের পাঁচ ডিপার্টমেন্টের সমন্বয়ে প্রচেষ্টা।

৪০০ এর অধিক হাটহাজারী থানা পুলিশ প্রশাসন, চিকিৎসক-নার্স ও কর্মরত সাংবাদিকদের মধ্যে (১৭মে) রবিবার বিকেলে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুন্না,জিসান,শাকিল,রাকিব,তারেক,তাসিন,রাফি,মুবিন,ইরফান,তালেব,জমির। সকলে হাটহাজারী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক সাকারিয়া চৌধুরী সাগর কে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

Most Popular