Homeদেশের খবরহাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যানের স্বাস্থ্যসামগ্রী প্রদান

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যানের স্বাস্থ্যসামগ্রী প্রদান

মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগীর সেবায় স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম ব্যক্তিগত উদ্যোগে এসব স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইনের কাছে এসব উপকরণ তুলে দেয়া হয়। উপকরণের মধ্যে ছিল ৫টি অক্সিজেন সিলিন্ডার, ৪টি নেবুলেইজার মেশিন, সাবান ও মাস্ক।

এ সময় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহের জন্য হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম একটি আলাদা বুথ করার উদ্যেগ গ্রহন করেন। এর আগে তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে আগত রোগীদের সাবান দিয়ে হাত ধৌত করার জন্য একটি আধুনিক বেসিনও তৈরি করে দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম জানান, কিছুদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে স্বাস্থ্য কর্মকর্তা করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার মেশিনের প্রয়োজনীয়তার কথা জানান।

আমি আবুল খায়ের গ্রূপের পক্ষথেকে ৫টি অক্সিজেন সিলিন্ডার এবং আমার ব্যক্তি উদ্যোগে ৪টি নেবুলেইজার মেশিন, কিছু সাবান এবং কিছু মাস্কের ব্যবস্থা করে দিয়েছি। কিছুদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্স প্রবেশের পথে হাত ধোয়ারও ব্যবস্থা করে দিয়েছি। পরবর্তীতে হাসপাতালে আরো কিছুর প্রয়োজন থাকলে ব্যবস্থা করে দেয়ার চেষ্টার কথাও জানান তিনি।

চিকিৎসা সরঞ্জাম প্রদানকালে হাটহাজারী প্রেস ক্লাবে সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা যুবলীগ নেতা সাহেদুল হক খোকন, আইয়ুব খাঁন লিটন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান, হাটহাজারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর, চেয়ারম্যানের একান্ত সহকারী উপজেলা মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

এরপর উপজেলা পরিষদ কার্যালয়ে পৌরসভা ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের মাধ্যমে সাড়ে চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular