শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলহেলিকপ্টারে ঢাকায় নেওয়া হচ্ছে টাঙ্গাইলের এমপি আতাউরকে

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হচ্ছে টাঙ্গাইলের এমপি আতাউরকে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে টাঙ্গাইল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। তার বয়স ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন

শুক্রবার (১০ জুলাই) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular