Homeতথ্যপ্রযুক্তি২৪ ঘণ্টা রাউটার চলে? এক মাসে বিদ্যুৎ বিল গুনছেন কত?

২৪ ঘণ্টা রাউটার চলে? এক মাসে বিদ্যুৎ বিল গুনছেন কত?

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের সঙ্গে এখন প্রায় প্রতিটি বাসাতেই রয়েছে ওয়াই-ফাই রাউটার। স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভিসহ বিভিন্ন ডিভাইসে তারবিহীন ইন্টারনেট ব্যবহারের জন্য অনেকেই রাউটার ২৪ ঘণ্টাই চালু রাখেন। কিন্তু সারা মাস রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কতটা বাড়ে, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।
বাজারে বিভিন্ন ধরনের ও সক্ষমতার রাউটার পাওয়া যায়। বাসাবাড়িতে ব্যবহৃত সাধারণ রাউটারের দাম সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে। আর অফিস বা বড় প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত শক্তিশালী রাউটারের দাম কয়েক হাজার থেকে শুরু করে ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

তবে রাউটারের দাম আর বিদ্যুৎ খরচ এক বিষয় নয়। একটি সাধারণ রাউটার খুব অল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে।

ধরা যাক, একটি রাউটারের ক্ষমতা ৯ ভোল্ট ও ০ দশমিক ৬ অ্যাম্পিয়ার। তাহলে এর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ হবে— ৯ × ০.৬ = ৫ দশমিক ৪ ওয়াট। অর্থাৎ রাউটারটি প্রতি ঘণ্টায় ৫ দশমিক ৪ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে। কিলোওয়াট-ঘণ্টায় হিসাব করলে এটি দাঁড়ায় ০ দশমিক ০০৫৪ ইউনিট।

এখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ দশমিক ২০ টাকা ধরে হিসাব করলে, এক ঘণ্টায় রাউটার চালাতে খরচ হবে— ৭ দশমিক ২০ × ০ দশমিক ০০৫৪ = প্রায় ০ দশমিক ০৩৯ টাকা।

অর্থাৎ এক ঘণ্টায় খরচ ৪ পয়সারও কম। ২৪ ঘণ্টা রাউটার চালু রাখলে দৈনিক খরচ হবে প্রায় ৯৩ পয়সা। আর টানা ৩০ দিন চালু রাখলে বিদ্যুৎ খরচ দাঁড়াবে প্রায় ২৮ টাকা।

বিদ্যুতের ইউনিটভেদে মূল্য

বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ অনুযায়ী প্রতি ইউনিটের মূল্যও ভিন্ন হতে পারে। উল্লেখিত হিসাব অনুযায়ী—
০–৭৫ ইউনিট: ৫ দশমিক ২৬ টাকা
৭৬–২০০ ইউনিট: ৭ দশমিক ২০ টাকা
২০১–৩০০ ইউনিট: ৭ দশমিক ৫৯ টাকা
৩০১–৪০০ ইউনিট: ৮ দশমিক ০২ টাকা
৪০১–৬০০ ইউনিট: ১২ দশমিক ৬৭ টাকা
৬০০ ইউনিটের বেশি: ১৪ দশমিক ৬১ টাকা

তাই বাসার একটি সাধারণ রাউটার ২৪ ঘণ্টা চালু থাকলেও এর বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে খুবই কম। অবশ্য রাউটারের প্রকৃত বিদ্যুৎ খরচ মডেল, ক্ষমতা ও ব্যবহারের ধরন অনুযায়ী কিছুটা কম-বেশি হতে পারে।

RELATED ARTICLES

Most Popular