Homeজাতীয়৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায়ে রেকর্ড

৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির প্রথম দিনেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপকহারে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। যানবাহনের মধ্যে ব্যক্তি যানবাহন ও মোটরসাইকেলের সংখ্যা বেশি লক্ষ্যে করা গেছে। এরফলে টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে গত ৩২ ঘণ্টায় ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা।

জানা গে‌ছে, গত ৩২ ঘণ্টয় সেতু‌তে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হ‌য়ে‌ছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গত ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দি‌য়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে মোটরসাই‌কেলের সংখ্যা ছিল ২ হাজার ৭০০। এতে সব মিলিয়ে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ঈদের ছুটির প্রথম‌ দি‌নেই সেতু‌তে রেকর্ড পরিমাণ টোল আদায় হ‌য়ে‌ছে।

RELATED ARTICLES

Most Popular