নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার (৮ই জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। মাত্র ৪ রান করেই ফেরেন তামিম। মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। এরপর আবারো কুমিল্লা শিবিরে আঘাত হানেন মাশরাফি। ২ রানে বোপারার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন ইমরুল।
এরপর লুইসকে ফেরান মাশরাফি। ৮ রানে অপুর হাতে তালুবন্ধি হয়ে ফেরেন লুইস। অন্যদিকে রানের খাতা খুলতে ব্যর্থ হন স্টিভ স্মিথ। মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি।
৪ ওভার বল করে ১ মেইডেন এবং ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মাশরাফি।
রংপুর রাইডার্স একাদশ: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ।
