​সখীপুরে প্রথম দিনেই বিধিনিষেধ না মানায় ৩৩ জনকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে কঠোর লকডাউন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী, পথচারী ও গাড়ির চালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া ও সখীপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলার দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা ও সহকারী কমিশনার (ভূমি) পৃথক দুটি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩ টি মামলায় ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর