এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে অভিনব পক্রিয়ায় পুলিশ পরিচয়ে ব্যাটারী চালিত অটো নগদ টাকা ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোর মালিক মো. ওসমান মিয়া সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, রোববার সকাল ৭টার দিকে সখীপুর বাটাজোড় রোডের পৌরসভার জেলখানা মোড় এলাকায় ব্যাটারী চালিত অটো নিয়ে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন চালক উপজেলার কীর্ত্তণখোলা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ওসমান মিয়া। এ সময় মাইক্রো যোগে দুজন লোক পুলিশ পরিচয়ে ওসমানের বিরুদ্ধে মামলা রয়েছে বলে তাকে মাইক্রোতে উঠিয়ে নেন। এর কিছুক্ষণ পরে তারা তার চোখ বেঁধে মারধর করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তারা তাকে মির্জাপুর ক্যাডেট কলেজ গেইটের কাছে ফেলে রেখে চলে যায়। এদিকে ওসমান মিয়া সখীপুরে এসে দেখতে পান ওই চক্রের লোকজন তার ব্যাটারী চালিত অটোটিও চুরি করে নিয়ে গেছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুরে অভিনব পক্রিয়ায় পুলিশ পরিচয়ে অটো চুরি
RELATED ARTICLES
