শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক : মধুপুরে মহিলাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ সেপ্টেম্বর) উপজেলার পৌর এলাকার কাজীপাড়ায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। আসামীদের বিরুদ্ধে মধুপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, কাজীপাড়া এলাকার মৃত বিনোদ চন্দ্র দাস-এর ছেলে বিরেন চন্দ্র দাস বিরু ওরফে বিরেন্দ্র (৫৮) ও তার স্ত্রী নাছিমা বেগম (৫১) এবং মৃত আজাহার আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩২)।

মধুপুর থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত বিনোদ চন্দ্র দাসের বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ সদস্যরা।

এসময় বাড়ী থেকে ইয়াবা বিক্রী ও সেবনের সময় উত্তর দরজার চৌচালা টিনের বসত ঘরের পশ্চিম পাশ্বের শয়ন কক্ষ হইতে বিরেন চন্দ্র দাস বিরু ওরফে বিরেন্দ্র (৫৮) ও তার নাছিমা বেগম (৫১) এবং মোঃ সোহেল রানা (৩২) কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাত হাজার পাঁচ শত টাকা। আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েচে।

পরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে হাজির করা হলে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামীদের বিরুদ্ধে মধুপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে মধুপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular