ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা এবং দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান সিকদার মুহাম্মদ সবুর রেজা, উপজেলা প্রকল্প কর্মর্কতা এরশাদুল আলম, ইউপি চেয়ারম্যান এমএ মান্নান, গোলাম ফেরদৌস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
