বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে ইয়াবাসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে ইয়াবাসহ আলমগীর হোসেন আলম (৪০) নামের এক পৌরসভার কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

আলমগীর হোসেন মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওসি সফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৩০পিস ইয়াবাসহ কাউন্সিলর আলমগীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular