নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা সেবা দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুইটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েও ভালো চিকিৎস সেবা পায় সেজন্য সরকারের পক্ষ থেকে এ্যাম্বুলেন্স দেওয়া হয়। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সখীপুর ও বাসাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, টাঙ্গাইল-৮ আসনের এমপি অনুপম শাহজাহান জয়, স্বাস্থ্য অধিদপ্তরের (সেবা বিভাগের) ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ, সখীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন ও বাসাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন প্রমুখ।
