যে কারণে মোস্তাফিজকে নিয়ে নতুন শঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু সেই ম্যাচে নিজের কোটার দশ ওভার শেষ করেননি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। শেষ দিকে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বাংলাদেশী বোলারদের উপর চড়াও হলেও তাকে বোলিংয়ে আনা হয়নি।

মূলত কনুইয়ের ব্যথার কারণেই প্রথম ম্যাচে নিজের কোটার দশ ওভার শেষ করেননি মোস্তাফিজ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। আর সেই ম্যাচে মাঠে নামার আগে আবারো চলে আসছে মোস্তাফিজের কথা। প্রথম ম্যাচের সেই ব্যথা তার এখনো আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন সবার।

আজ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মাশরাফি। এসময় মোস্তাফিজের ইনজুরি নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘স্পেলে কোটার দশ ওভার শেষ করা গুরুত্বপূর্ণ কিছু নয়।

ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। মোস্তাফিজের কনুইতে একটু ব্যথা আছে। তবে আজ (মঙ্গলবার) বোলিং করেছে। অনুশীলন শেষে ফিজিও রিপোর্টও দেবে। সেটার ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত।’

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর