আজ জিম্বাবুয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজ জয় ইতিমধ্যেই নিশ্চিত। তাই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ০২:৩০ টায় শুরু হওয়া ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করতে চাইবে টাইগাররা । অন্যদিকে এ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোই হবে সিরিজ মাসাকাদজা-টেইলরদের মূল লক্ষ্য।

এ ম্যাচে টাইগার একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। হটাতই শেষ ওয়ানডে দলে ডাকা হয়েছে ঘরোয়া ক্রিকেটে কদিন দুর্দান্ত খেলা ও প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকারকে। তার একাদশে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। যেহেতু দুই ওপেনারই ছন্দে আছেন তাই সৌম্যকে দেখা যেতে পারে তিনে। এক্ষেত্রে দল থেকে ছিটকে যাবেন টানা দুই ম্যাচে শূন্য রান করা ফজলে মাহমুদ রাব্বি।

এ ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে পেসার মুস্তাফিজুর রহমানকে। তার বদলে দলে আসতে পারেন আবু হায়দার রনি। এছাড়াও দলে আসতে পারে আরও বেশ কিছু পরিবর্তন।

টাইগারদের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর