টাঙ্গাইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

শুক্রবার বিকেলে মির্জাপুর পৌরসভার কান্ঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, শিশুটি শুক্রবার বিকেলে ক্ষিতিশের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় ক্ষিতিশ তার নির্জন বাড়িতে ঘরের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পাষণ্ড ক্ষিতিশ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, বিষয়টি জানার পর ক্ষিতিশকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে উল্লেখ করেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর