বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে জাতীয় পার্টির এমপি প্রার্থী কাশেম এর মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা

টাঙ্গাইলে জাতীয় পার্টির এমপি প্রার্থী কাশেম এর মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা

নিজস্ব প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনের সাবেক এমপি, জাতীয় পার্টির এমপি প্রার্থী মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. আবুল কাশেম এর মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা জাতীয়পার্টি, আইনজীবী ফেডারেশন, যুব সংহতি ও ছাত্র সমাজসহ নেতাকর্মীদের আয়োজনে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে প্রায় দুই শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।


এ সময় প্রতিটি ইউনিয়নে পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ সদর আসনের সাবেক এমপি, জাতীয় পার্টির এমপি প্রার্থী মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. আবুল কাশেম।

এ সময় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা খন্দকার নাজিম উদ্দিন, জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ফকির শাহআলম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল কাদের, জেলা যুব সংহতি সভাপতি আব্দুর রাজ্জাক সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ প্রতিটি ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular