টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী প্রায় চুড়ান্ত করেছে বিএনপি

নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে প্রায় পাঁচটি আসনের প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে তিনটি আসন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের জন্য ছেড়ে দেয়া হবে ।

টাঙ্গাইল জেলার আটটি আসনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দেয়া আগ্রহী প্রার্থীদের মধ্যে ওইসব প্রার্থীদের সবুজ সংকেতও দিয়ে দেয়া হয়েছে বলে জানা যায়।

টাঙ্গাইলের ৫টি আসনে প্রায় চুড়ান্ত হওয়া আসন ও প্রার্থীরা হলো- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) গৌতম চক্রবর্তী। প্রায় চুড়ান্ত বিএনপির এই পাঁচ নেতা ইতিপূর্বেও নির্বাচনে অংশ নিয়েছেন।

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের জন্য ছেড়ে দেয়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে ধানের শীষ প্রতিকে অংশ নেবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ধানের শীষ প্রতিকে অংশ নিবেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক। এছাড়া জেলার গুরুত্বপুর্ণ আসন হলো সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসন। এ আসনে মনোনয়ন পেতে সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুুল হাসানসহ ৭জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে আবেদন করেছেন। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতিকে কে নির্বাচন করবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি সুত্রে জানা গেছে, টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিষয়ে কাদের সিদ্দিকীর সাথে চুড়ান্ত মতামতের পর সিদ্ধান্ত নিবে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

সূত্রটি আরো জানিয়েছেন, লন্ডন থেকে আসা শেষ বার্তায় তারেক রহমানের নিদের্শনায় এই প্রার্থী তালিকাটি কোন কারণে পরিবর্তন হলেও হতে পারে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর