মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ইউ.এন.ও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ‘জুলিয়া’

ঘাটাইলে ইউ.এন.ও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ‘জুলিয়া’

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারে উদ্যোগে বন্ধ হলো আরেকটি বাল্যবিবাহ। ৮জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোঃ অব্দুল জলিলের কন্যা জুলিয়া (১৬)এর সাথে দিঘলকান্দি ইউনিয়নের ব্যাংরোয়ার মোঃ কুদ্দুস আলী খান এর পুত্র মোঃ আলাল খান (২০)এর মধ্যে বাল্যবিবাহ হওয়ার কথা ছিল ৷ তবে রাতেই গোপন সুত্রে খবর পেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বিয়ে বাড়িতে যান এবং বিবাহটি বন্ধ করতে সফল হন ৷ এবং বর ও কনে পক্ষ উভয়কে এই মর্মে বন্ড প্রদান করে যে, মেয়ের বয়স ১৮ না হলে তারা বিবাহ-এর উদ্যোগ নিবে না। এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলের বাবাকে ৩ হাজার টাকা ও মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত   ২ ও ৩ মে রাতে আরও দুটি বাল্য বিবাহ বন্ধ করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ৷

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular