৯জনই পৌছতে পারলনা দুই অংকের ঘরে!

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গতবারের চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স।দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে শিরোপা জিতেছিল তারা।তবে এবার বিপিএলের প্রথম ম্যাচেই আগের বছরের ছিটেফোটাও দেখা গেল না তাদের।১০০ রানও করতে পারলেন না তারা।

বিপিএলের আজকে প্রথম ম্যাচ।৬ষ্ঠ আসরের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আজ ফেভারিট হিসেবেই মাঠে নমেছিল তারা।কিন্তু মাঠের খেলায় তারা চিৎপটাং হয়ে গে ভাইকিংসের কাছে।প্রথমে ব্যাটিং করতে নেমে অলআউট হলেন মাত্র ৯৮ রানেই।

রংপুর রাইডার্সের হয়ে আজ সবচেয়ে বেশি রান করেছেন রবি বোপারা।৪৪ রান করেছেন তিনি।দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছিল সোহাগ গাজী।এছাড়া আর ৯ ব্যাটসম্যানই পৌছাতে পারেনি দুই অংকের ঘরে।

চিটাগাংয়ের সেরা বোলার ছিলেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন তিনি।রংপুরের ব্যাটিং অর্ডারে ধ্বস নামিয়েছেন তিনিই।সাথে নাঈম হাসান ৪ ওভারে মাত্র ১০ রানে নিয়েছেন ২টি উইকেট।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর