তাসকিনের প্রতিপক্ষ দল চিটাগংয়েই ছিলেন শ্রীলঙ্কান পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। এবার তাদের বন্ধুত্বের প্রমাণ মিলেছে। ইনজুরিতে আক্রান্ত ‘বন্ধু’ তাসকিনকে দেখতে তার বাসায় গেলেন শানাকা। বাংলাদেশে শানাকার সবচেয়ে ভালো বন্ধু তাসকিন।
আর তাইতো ইনজুরি আক্রান্ত বন্ধুর সঙ্গে সময় কাটাতে তাসকিনের বাসায় চলে গেলেন শানাকা। সেই সঙ্গে তাসকিনের পায়ের ইনজুরির খোঁজ খবরও নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বন্ধু’ তাসকিনের বাড়িতে ভ্রমণ করার ছবি পোষ্ট করে শানাকা লিখেন, বাংলাদেশে আমার বেস্ট ফ্রেন্ড তাসকিনের বাসায় গেলাম। খুবই দারুণ সময় ছিলো। আশা করি তুমি (তাসকিন) দ্রুত সুস্থ্য হয়ে যাবে।
